খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: অপারেশন ডেভিল হান্ট অভিযানে আরও ৬৭৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৫৭০ জনে। গতকাল সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তর আরো জানায়, অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি ৪ পয়েন্ট ৫ এমএম পিস্তল, একটি এলজি, একটি শুটারগান, একটি দেশীয় একনলা বন্দুক, একটি ম্যাগাজিন, ৭টি কার্তুজ ও রাইফেলের একটি গুলি।
এর আগে ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন ১৫ থেকে ১৬ শিক্ষার্থী। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
খবরওয়ালা/এফএস