বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে টসে বিলম্ব

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছে। ড্রেনেজ সিস্টেমও ওত ভালো না। তাই খেলা কখন শুরু হবে এখনও বলা যাচ্ছে না ।গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তার আগেই ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে টাইগারদের।

পাকিস্তানেরও একই দশা। নিউজিল্যান্ড এবং ভারতের কাছে টানা দুই হারে তাদেরও বিদায় হয়ে গেছে আগেই। শেষ ম্যাচটি তাই দুই দলের জন্য আনুষ্ঠানিকতা।

রাওয়ালপিন্ডিতে নিয়মরক্ষার এই লড়াইয়ে বৃষ্টি শঙ্কা আছে, জানা গিয়েছিল আগেই। সেটাই হচ্ছে। বৃষ্টি এখনও চলছে। ফলে সময়মতো টস করা যায়নি।

বিসিবির একটি সূত্র পাকিস্তান থেকে জানিয়েছে, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছে। ড্রেনেজ সিস্টেমও ওত ভালো না। তাই খেলা কখন শুরু হবে এখনও বলা যাচ্ছে না।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।