সৌদিতে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে শুরু মাহে রমাদান

খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামী কাল শনিবার (১লা মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমাদান। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এদিকে, দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে রমজান মাস শুরু হবে আগামী রোববার (২ মার্চ) থেকে। আগামীকাল শনিবার মালয়েশিয়ায় হবে শাবান মাসের ৩০তম দিন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

মালয়েশিয়ার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ‘কিপারস অব দ্য রুলার্স সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমেদ টেলিভিশনে দেওয়া সরাসরি ভাষণে রমজানের তারিখ ঘোষণা দেন। ওমানে রোজা শুরু শনিবার।

এর আগে ব্রুনাই ও সিঙ্গাপুরে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দুটিতেও রোববার (২ মার্চ) থেকে শুরু হবে রোজা।    

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।