নতুন দলের সঙ্গে জোট গঠন প্রশ্নে যা জানালেন জামায়াত সেক্রেটারি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বিশাল আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পান বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এদিন বিকেলে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার উপস্থিত হলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন আসন্ন নির্বাচন নিয়ে নতুন দলের সঙ্গে জামায়াত ইসলামী আলাপ করবে কি না বা কোনো ধরনের জোটে যাবে কি না। 

জবাবে ইতিবাচক উত্তরই দিয়েছেন জামায়াত সেক্রেটারি। গোলাম পরওয়ার বলেছেন, আলাপ-আলোচনার পথ সবসময়ই খোলা থাকে। নতুন দলের ক্ষেত্রেও সেই সম্ভাবনা থাকবে।

এদিন সন্ধ্যায় জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। নতুন দলটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে জায়গা পেয়েছেন নাসিরুদ্দিন পাটওয়ারী। এছাড়া সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আব্দুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বায়ক ও সালেহ উদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক করা হয়েছে। 

খবরওয়ালা/এমবি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।