ইউক্রেনের খারকিভে রাশিয়ার ড্রোন হামলা, আহত ৫

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৫ জন আহত হওয়ার সংবাদ পা্ওয়া গেছে। এছাড়া বেশকিছু স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এমন হামলার ঘটনা ঘটে।

খারকিভের চিকিৎসাকেন্দ্র ও বিভিন্ন লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেইহুবভ সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, রাশিয়ার আটটি ড্রোন তিনটি বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। তিন বছর ধরে চলা যুদ্ধে প্রায়ই এসব জায়গা রাশিয়ার হামলার নিয়মিত লক্ষ্যবস্তু।

সিনেইহুবভ বলেন, হামলায় পাঁচজন আহত হয়েছেন। অবশ্য মেয়র ইহোর তেরেকহভ বলেছেন, হামলায় আহতের সংখ্যা সাতজন।

সিনেইহুবভ আরও বলেছেন, হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাস্থল থেকে ৫০ জনের বেশি ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে চিকিৎসাকর্মী ও জরুরি উদ্ধারকর্মীরা কাজ করছেন।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।