আশুলিয়ায় দোকান ও পোশাক কারখানায় ডাকাতির অভিযোগ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় গত বছরের জানুয়ারি মাস থেকে বন্ধ হয়ে থাকা একটি পোশাক তৈরির কারখানা ও স্থানীয় একটি দোকানে ডাকাতির অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় অবস্থিত ম্যাগপাই গ্রুপের প্রতিষ্ঠান ম্যাগপাই নিটওয়্যার লিমিটেডে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে ৩০ থেকে ৩৫ জনের একটি ডাকাতদল বন্ধ থাকা কারখানাটিতে প্রবেশ করে। কারখানাটিতে প্রবেশের পর ডাকাতরা কারখানার নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা কর্মীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে কারখানা থেকে পরিত্যাক্ত এসি, কম্পিউটার, বৈদ্যুতিক মোটর, দামি ক্যাবল, আইপিএস এর ব্যাটারিসহ বিভিন্ন মালামাল লুট করে একটি ট্রাকে তুলে ভোর রাত ৪টার দিকে কারখানা ত্যাগ করে।

যদিও ডাকাতির এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কারখানা সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।

ডাকাতির বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি, ঠিক কী ঘটেছিল সেটি আমরা তদন্ত করছি।’

তিনি বলেন, ‘তারা (ডাকাত) সংখ্যায় ৩০ থেকে ৩৫ জন ছিল। সিকিউরিটির লোকজন যেটি বলছে যে, রাত ৯টা থেকে ৪ টা পর্যন্ত ছিল ডাকাতরা। কিন্তু এই পুরো সময়ে আমরা একটা কল পর্যন্ত পাইনি; এমনকি ৯৯৯ এও কেউ একটা কল করেনি।’

‘কারখানাটি বন্ধ প্রায় ১৪ মাস যাবত। এছাড়াও কারখানাটিতে শ্রমিকদের কিছু দেনা পাওনার ইস্যুও আছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি; থানা পুলিশ, সেনাবাহিনীও কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে,’ যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।