খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ মার্চ ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা গেছে।
রবিবার (২রা মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। ফলে আজ এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোরে রোজা রাখার উদ্দেশে সেহরি খাবেন তারা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরব,অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কিছু দেশে রমজানের চাঁদের দেখা গেছে। ফলে শনিবার (১ মার্চ) দেশটিতে শুরু হয়েছে পবিত্র ও মহিমান্বিত এ মাস।
এ ছাড়া সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ শনিবার (১ মার্চ) রোজা শুরু করেছেন। তারা শুক্রবার রাতে তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন।
খবরওয়ালা/এমবি