কুবিতে গাঁজা সেবনরত অবস্থায় তরুণ আটক

কুবি প্রতিনিধি: মধ্যরাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গাঁজা সেবনরত অবস্থায় এক বহিরাগত তরুণকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রক্টরিয়াল বডির সহায়তায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, আটককৃত তরুণের নাম মো. জীবন। তার বয়স ১৯ বছর। সদর দক্ষিণ উপজেলার সালমানপুরে তার বাড়ি।

এ বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. নাহিদা বেগম বলেন, শিক্ষার্থীরা আটক করে আমাদের কাছে নিয়ে আসলে তার জবানবন্দি নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

পুলিশ ফাড়ির সাব-ইনসপেক্টর মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা থানায় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।