কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে আবিদপুর এলাকায় প্রবাসী স্বামীর ঘর থেকে সাবরিনা সুলতানা (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক।

পুলিশ সূত্রে জানায়, শনিবার সন্ধ্যায় উপজেলার আবিদপুর চট্টগ্রাম পাড়া সৌদি প্রবাসীর স্ত্রী-সাবরিনা সুলতানা (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ বসতঘর থেকে উদ্ধার করে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির এসআই জিয়াউর রহমান ও সঙ্গীয় ফোর্স।

পুলিশ আরো জানায়, প্রাথমিকভাবে জানতে পারি গৃহবধূ সাবরিনা আক্তারের সৌদি প্রবাসী স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত গৃহবধূ আবিদপুর এলাকার চট্টগ্রাম পাড়ার প্রবাসী আশিকুর রহমানের স্ত্রী ছিলেন। স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো কিছু জানা যায়নি।

এ বিষয়ে বুড়িচং পুলিশ থানার ইনচার্জ (ওসি) আজিজুল হক গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে একটি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।