খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ মার্চ ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১১৬ বারের মতো পিছিয়েছে আজ। নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৫ এপ্রিল।
রবিবার (২ মার্চ) নতুন তারিখ ধার্য করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম।
গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে পিবিআইকে দায়িত্ব দেন। এরপর নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় এই মামলায়।আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে কোনো প্রতিবেদন দাখিল করেননি নতুন তদন্ত সংস্থা।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার প্রধান মহানগর হাকিম আদালতের শেরেবাংলা নগরের সাধারণ নিবন্ধন কার্যালয়।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নৃশংসভাবে খুন হন।
খবরওয়ালা/এফএস