রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ফিলিপাইনের সমর্থন চান পররাষ্ট্র উপদেষ্টা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: আসিয়ানের সদস্য রাষ্ট্র হিসেবে ফিলিপাইনকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, আসিয়ানের একটি সেক্টরাল সংলাপে অংশীদার হতে বাংলাদেশের প্রচেষ্টার জন্য ফিলিপাইনের সমর্থন কামনা করেছেন।

রবিবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা প্যাডিলা কেইনলেট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাকে এ বিষয়ে তাগিদ দেন।

সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, সরাসরি বিমান যোগাযোগ, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, নার্সিং শিক্ষা, কৃষি এবং দুই দেশের মধ্যে অমীমাংসিত দ্বিপাক্ষিক চুক্তির উপর আলোচনা করা হয়।

রাষ্ট্রদূত কেইনলেট জানান, ফিলিপাইন বিদ্যমান দ্বিপাক্ষিক বিষয় ও সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করার জন্য শিগগিরই তৃতীয় ফরেন অফিস কনসালটেশনস (এফওসি) আহ্বানের প্রস্তুতি নিচ্ছে।

রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছেন। উভয়েই বাংলাদেশ-ফিলিপাইন সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।