রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৩ জন নিহত

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার রাজাবাড়ি চেকপোস্টে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, হোসেনীগঞ্জ বলিয়া এলাকার মৃত আব্দুল মাসুদের ছেলে জাফর ইকবাল (৪৫), ঠাকুরযৌবন পাড়ার মুনিরের স্ত্রী সুন্দরী (৬০) ও একই এলাকার বাসিন্দা আদরী (৩৫)। তাদের সবার বাড়ি গোদাগাড়ী উপজেলায়।

এ ঘটনার আরও তিনজন আহত হয়েছেন। তারা হলেন, সুমি রানী (৪০), সুভেন (৪২) ও ওয়াসিম (৩৫)।

ওসি রুহুল আমিন বলেন, ভোর ৪টার দিকে অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলো। পথে রাজাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর আহত ও নিহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ।

তিনি আরও বলেন, চালক ট্রাকটি নিয়ে পালিয়েছে। শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

খবরওয়ালা/এমজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।