রমজানে ৩০ দিন রোজা রাখার উপকারিতা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বছর ঘুরে আবার এসেছে পবিত্র রমজান মাস।মহান আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম সুযোগ রয়েছে এই মাসে। রমজানে রোজা পালনকারী ব্যক্তি আল্লাহর নির্দেশ পালনের মাধ্যমে তাঁর নৈকট্য লাভের চেষ্টা করেন। রোজার মাধ্যমে মানুষ সংযম, ধৈর্য, ত্যাগ ও সহানুভূতির মতো গুণাবলি অর্জন করে, যা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়।

রোজা রাখলে যেমন আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় পাশাপাশি এর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। বৈজ্ঞানিকভাবেও রোজা রাখার অনেক সুফল প্রমাণিত। রমজানে এক মাস রোজা রাখলে শরীরে অনেক ধরনের পরিবর্তন ঘটে।চলুন যেনে নেই রোজা রাখার কিছু উপকারি দিক সম্পর্কে,

হজমশক্তি বৃদ্ধি: রোজা রাখলে পরিপাকতন্ত্র বিশ্রাম পায়, যা হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণ: রোজা শরীরের অতিরিক্ত চর্বি কমায়, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: রোজা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ: রোজা ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কার্যকরী।

হৃদরোগের ঝুঁকি হ্রাস: রোজা খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায়, েএতে করে হৃদরোগের ঝুঁকি কমে।

শরীরের বিষাক্ত পদার্থ দূরীকরণ: রোজা শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে।

মানসিক স্বাস্থ্য ভালো রাখে: রোজা মানসিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করে।

ঘুমের উন্নতি: রোজা ঘুমের গুণগত মান উন্নত করতে সাহায্য করে।

তাছাড়াও রোজা ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি করতে সক্ষম 

 

খবরওয়ালা/এফএস

 

 

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।