শেখ হাসিনা স্টেডিয়ামের নতুন নাম ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড

খবরওয়ালা স্পোর্টস ডেস্ক:  বিসিবি আগেই জানিয়েছিল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তনের কথা। এবার চূড়ান্ত হলো সেই স্টেডিয়ামের নতুন নাম। পূর্বাচলে নির্মাণাধীন এই স্টেডিয়ামটির নাম এখন থেকে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)।

সোমবার (৩ মার্চ) বিসিবির ১৮তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। মিরপুর শের-ই-বাংলায় দুপুরে শুরু হয় এই বোর্ড সভা। মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু। 

নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদল প্রসঙ্গে মিঠু বলেন, ‘ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড করা হয়েছে।’

নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হিসেবে বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরপরই ফারুক আহমেদ জানিয়েছিলেন, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশাতে পরিবর্তন আসবে। এর আগে বাতিল করা হয়েছিল স্টেডিয়ামের দরপত্র।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থাপনার মতো ক্রীড়াঙ্গনেও অনেক স্থাপনার নাম ছিল বিগত সরকার প্রধানের পরিবারের নামে। অন্তর্বর্তীকালীন সরকার সেই সকল স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এরই আলোকে জাতীয় ক্রীড়া পরিষদ সম্প্রতি ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করে। এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পাল্টে ‘জাতীয় স্টেডিয়াম নামকরণ করা হয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।