জননিরাপত্তা বৃদ্ধিতে রাজধানীতে নেমেছে বিজিবি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজধানীতে জননিরাপত্তা বৃদ্ধিতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট এবং আবাসিক এলাকায় টহলের মাধ্যমে যেকোনো নাশকতা ঠেকাতে কাজ করছে বিজিবি। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে চলছে ফুট পেট্রোলিং।

সোমবার (৩ মার্চ) রাত থেকেই এ কার্যক্রম চলছে। বিশেষায়িত এই বাহিনীর পাশাপাশি ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢাকতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্দেহভাজন ব্যক্তি বা গাড়িতে তল্লাশি চালাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।