অস্ট্রেলিয়া-ভারত সেমিফাইনাল: ফাইনালের ভেন্যু—লাহোর নাকি দুবাই!

খবরওয়ালা স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ‘এ’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত, আর ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে এসেছে অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হয়েছে হাইভোল্টেজ এই ম্যাচ।  

তবে মাঠের লড়াইয়ের বাইরেও আরেকটি প্রতিযোগিতা চলছে—পাকিস্তান বনাম ভারত। যদিও এটি কোনো ক্রিকেটীয় লড়াই নয়; বরং কূটনৈতিক, মর্যাদার, রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক এক দ্বন্দ্ব। কারণ, ভারত যদি সেমিফাইনালে হেরে যায়, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে, যা স্বাগতিকদের জন্য গর্বের বিষয় হবে। অন্যদিকে, ভারত যদি জয়লাভ করে, তবে ফাইনাল হবে দুবাইয়ে, পাকিস্তানের মাটিতে নয়। ফলে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে পাকিস্তানেও চলছে ব্যাপক আলোচনা।  

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও নিরাপত্তার অজুহাতে সেখানে খেলতে যায়নি ভারত। তাদের সব ম্যাচই হচ্ছে দুবাইয়ে। এবার ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি, আর সেই ম্যাচের ফলাফল নির্ধারণ করবে ফাইনালের ভেন্যু—লাহোর নাকি দুবাই।  

এদিকে, টসে জিতে প্রথমে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। ২৬ ওভার শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৩৩ রান। স্টিভেন স্মিথ ৭০ বলে ৫২ রান করে এখনো ক্রিজে আছেন।  

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।