বরিশালে বাসচাপায় এক কিশোর নিহত, বাসে আগুন

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছে ইয়াসিন সিকদার (১০) নামে এক কিশোর। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার নানা।

গতকাল মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন সিকদার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রিপাড়া এলাকার মো. সুমনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ইয়াসিন তার নানা মজিদ সিকদারের সঙ্গে রাস্তা পারাপার হচ্ছিল। দুর্ঘটনায় ইয়াসিন ঘটনাস্থলেই নিহত ও তার নানা মজিদ সিকদার গুরুতর আহত হন।

এদিকে দুর্ঘটনার পর পরই স্থানীয়রা বাসটি আটক করে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, বরিশালগামী হাওলাদার নামের লোকাল বাস বেপরোয়া গতিতে যাওয়ার সময় পথচারী কিশোর ও তার নানাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও তার নানা গুরুতর আহত হয়। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও আহতকে প্রথমে গৌরনদী হাসপাতালে ও তাৎক্ষণিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।