ধামরাইয়ে ডাম্প ট্রাকের ধাক্কায় সেনা সদস্য নিহত

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঢাকার ধামরাইয়ে ইফতার নিয়ে যাওয়ার পথে ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় ধামরাই সদর ইউনিয়নের ডেমরান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্যের নাম শরিফুল ইসলাম। তিনি ধামরাই সদর ইউনিয়নের কাকরাইনে হালুয়াপাড়ার মোশারফ হোসেনের ছেলে। রাঙ্গামাটিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, সন্ধ্যার দিকে ওই সেনা সদস্য নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় একটি এতিমখানায় ইফতার দিতে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দ্রুতগতিতে ট্রাকটি পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন তৈরির পর স্বজনদের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া ট্রাক জব্দসহ চালককে আটকে চেষ্টা চলছে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।