খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 21শে ফাল্গুন ১৪৩১ | ৫ই মার্চ ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
খবরওয়ালা অনলাইন ডেস্ক: আজ আবারও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস। বুধবার (৫ মার্চ) সকাল ৯ টার রেকর্ড অনুযায়ী বিশ্বের ১২৫ নগরীর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৪তম।
গতকাল (৪ মার্চ) ঢাকার বাতাসে দূষণের মাত্রা কিছুটা কমেছিলো।সে সময় ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ১৩৯ যা শুধু সংবেদনশীল মানুষদের জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।তবে আজ ঢাকার বাতাসের স্কোর ১৫৭।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।
খবরওয়ালা/এফএস