খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ মার্চ ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আজ শপথ নেবেন অধ্যাপক সি আর আবরার। আজ বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় এ শপথ অনুষ্ঠিত হবে। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গতকাল মঙ্গলবার(৪মার্চ ) বিকেলে এক ব্রিফিংয়ে তিনিএসব তথ্য জানান।
তিনি যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা হবে ২৩ জন।
গত বছরের ২০ ডিসেম্বর বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা যান। সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলে যোগ দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেন। এরপর থেকে সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টাে আছেন ২২ জন।
খবরওয়ালা /এমএজেড