ঢামেকে দালাল বিরোধী অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল বিরোধী অভিযান শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টা থেকে ১৮ ইস্ট বেঙ্গলের অধিনায়ক কর্নেল রকিবুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চলমান রয়েছে।

এ পর্যন্ত বেশ কয়েকজন দালালকে আটক করেছে সেনাবাহিনী, তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা।

গত বছরের ২৫ নভেম্বর নারী-পুরুষসহ দালাল চক্রের ২১ সদস্যকে আটক করা হয়। ওই ঘটনায় কিছু সদস্যকে বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।