চারদিনের চিকিৎসা শেষে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রবিবার অমর একুশে বই মেলার শেষের দিকে বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন বিএনপি মহাসচিব। মেলায় অনেক ধুলা ময়লার কারণে তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি হন তিনি।

এদিকে, আজ সন্ধ্যায় ঢাকায় একটি পাঁচতারা হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।