পুলিশি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে এ কর্মসূচি শুরু করেন তারা।
এসময় তারা ‘মুক্তির একপথ, খিলাফত খিলাফত, খিলাফত আসছে, রাজপথ কাঁপছে’ স্লোগান দিতে দেখা যায়। জুমার নামাজ শেষ হওয়ার পরেই হিযবুত তাহরীরের ব্যানার নিয়ে একটি মিছিল বের হয়। এসময় ঢাকার পল্টন মোড়ে হিজবুত তাহরীর মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এ সময় মিছিলটি ছাত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা অলিগলিতে অবস্থান নেয় ।

পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা অলিগলিতে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে তাঁরা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকে। পুলিশ এ সময় সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। তখন মিছিলটি আবার ছত্রভঙ্গ হয়ে যায়।

এর আগে নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা।পরে পুলিশ ও সেনাবাহিনীর লাঠিচার্জ ও টিয়্যারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।



