ঢাবিতে চাঁদাবাজি করা ছাত্র সংসদ নেতার পদ স্থগিত, দেওয়া হলো পুলিশে

ব্রডব্যান্ডের ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর পদ স্থগিতের পর তাকে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম শাহবাগ থানায় তাকে সোপর্দ করে।

শাহবাগ থানার ওসি খালিদ মন্সুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুকে শুক্রবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও কিছু শিক্ষার্থী থানায় তাকে সোপর্দ করে। এখন পর্যন্ত তাকে থানায় আটক রাখা হয়েছে। প্রক্টোরিয়াল টিম ও শিক্ষার্থীরা বেলা ১১টায় থানায় আসার কথা। তারা যদি মামলা দেয়, তাহলে  তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, চাঁদা দাবির অভিযোগ উঠায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুকে সদস্যপদ স্থগিত করেছে সংগঠনটি। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও প্রদান করা হয়েছে। দলটির সদস্যসচিব জাহিদ আহসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক আচরণবিধি ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এর সদস্য পদ স্থগিত করা হলো এবং তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।