জুলাই আগস্ট আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে ইফতার করবে জাতীয় নাগরিক পার্টি

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে ইফতার করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (৭ মার্চ) বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে যারা শহীদ তাদের এবং আহতদের পরিবারের সঙ্গে আগামী ১০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সবাইকে এতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

আখতার বলেন, আগামী ১১ মার্চ বাংলাদেশের বিদ্যামান রাজনৈতিক দল, ব্যবসায়ী, সুশিল সমাজের সঙ্গে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।