খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ ২০২৫
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া শিশু ধর্ষণে সম্পৃক্তদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের ঘটনায় সম্পৃক্তদের ছাড় দেবে না অন্তর্বর্তী সরকার।’ শনিবার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ধর্মকে ব্যবহার করে একটি শ্রেণি নারীদের হেনস্তা চেষ্টা করছে। কোনো ধর্মই এ ধরনের কাজকে সমর্থন করে না।
এ সময় নারী হয়রানিতে সম্পৃক্তদের সরকার কোনো ছাড় দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সারাদেশে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের অবদানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় নারীদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। এতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
খবরওয়ালা/এসআর