পাকিস্তান সীমান্তে তালেবানের হামলা, চার সেনা সদস্য নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খুররাম জেলায় নিরাপত্তা তল্লাশি চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে তালেবান। এতে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

রবিবার (৯মার্চ) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খুররাম জেলায় এই হামলা চালানো হয়।

নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, রবিবার (৯মার্চ) সকালের দিকে ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গিরা নিরাপত্তা তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে।

পাকিস্তানের এই প্রদেশের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। দুই দেশের সীমান্ত লাগোয়া ওই এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে সহিংসতা বেড়েছে। পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে ব্যাপক সক্রিয়। পাকিস্তানি তালেবান নামে পরিচিত টিটিপি দেশটির বিভিন্ন এলাকায় প্রায়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।