পদত্যাগ করলেন আমিনুল ইসলাম, নেপথ্যে কী?

চার মাস দায়িত্ব পালন করার পর, শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন।

সোমবার (১০ মার্চ) তিনি মন্ত্রিপরিষদ বিভাগে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে নিজেই সাংবাদিকদের জানিয়েছেন। তবে পদত্যাগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এদিকে, পদত্যাগের কারণ নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। অনেকের ধারণা, তাকে শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার কথা ছিল, কিন্তু ৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও মানবাধিকারকর্মী ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ওই পদে নিয়োগ পান। এই নিয়োগের ফলে ক্ষুব্ধ হয়ে তিনি পদত্যাগ করেছেন, এমনই ধারণা করছে অনেকে।

তবে, কয়েকটি সূত্র জানায়, সরকারি শীর্ষপর্যায়ের পরামর্শ অনুযায়ী, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন।

গত বছরের ১০ নভেম্বর, প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক এম আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়। এর আগে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। ৫ মার্চ, অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে যান এবং নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) নিয়োগ পান।

তবে, তার আগে আমিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছিলেন, নতুন উপদেষ্টা হিসেবে তিনি শপথ নিতে যাচ্ছেন, এবং তিনি এ নিয়ে ফেসবুকেও স্ট্যাটাস দেন। 

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।