মাগুরায় সেই শিশু ধর্ষণে জড়িতদের দেওয়া হবে না আইনি সহায়তা

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু ধর্ষণের শিকার মামলায় আসামিপক্ষকে আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাগুরা জেলা আইনজীবী সমিতি। সোমবার (১০ মার্চ) সকালে জেলা জজ আদালতের সামনে ধর্ষণের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে আইনজীবী সমিতি আয়োজিত এক মানববন্ধনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের পিপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল, অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, অ্যাডভোকেট ফারহানা খানম বিউটিসহ আরও অনেকে।

এতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেন, মাগুরার ন্যাক্কারজনক ধর্ষণ মামলায় আসামি পক্ষকে কোনো প্রকার আইনি সহায়তা না দিতে জেলা আইনজীবী সমিতির কার্যকরী সভায় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা নির্যাতনের শিকার শিশুটির পরিবারকে আশ্বস্ত করেছি যত দ্রুত মামলাটির বিচারকার্য সম্পন্ন করা যায় সে বিষয়ে সচেষ্ট থাকব। এছাড়া অভিযুক্তদের যেনো সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) দেওয়া হয় সেই দাবি করছি।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।