এনআইডিতে একাধিক স্ত্রী ও ডাকনাম যুক্ত করা যাবে

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)। একজন ব্যক্তির একাধিক ডাকনাম ও স্ত্রী থাকার সমস্যা দূর করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১০ মার্চ) এনআইডি অনুবিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। অনেকের একাধিক ডাকনাম থাকে। অনেকের আবার একাধিক স্ত্রীও থাকে। এগুলোর সমাধানও করতে পারছি না। এজন্য এটা নিয়ে বসেছিলাম। এছাড়া একটা খসড়াও করেছি। এক্ষেত্রে ২ নম্বর ফরমে যদি আমরা ডাকনামটা নিয়ে নিতে পারি তাহলে সম্ভবত আমাদের অনেক লোককে চিহ্নিত করতে সহযোগিতা করবে।’

তিনি আরও বলেন, ‘অনেকের একাধিক স্ত্রীও থাকেন। আমরা যদি দুই নম্বর ফরমে একাধিক স্ত্রী যদি কারও থাকে, তার নামটা যদি আগেই সংরক্ষণ করে নিই, তাহলে দেখা যাবে ভবিষ্যতে ওই সমস্যা আর থাকবে না।’

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।