কক্সবাজারে যৌন হেনস্থার শিকার যুক্তরাষ্ট্রের নাগরিক, যুবক আটক

কক্সবাজারে এক মার্কিন নারী যৌন হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ১০ মার্চ সকাল ১০টার দিকে পৌর শহরের সার্কিট হাউজ সড়কে এ ঘটনা ঘটে।

কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক যুবকের নাম তারেকুর রহমান ওরফে সোইল্যা তারেক (৩০)। তিনি জেলা শহরের মহাজের পাড়ার মোহাম্মদ ফরিদ ওরফে পান ফরিদের ছেলে। 

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী এলিজাবেদ কিমেল তার সহকর্মী অনচন মাল্লাকে নিয়ে সোমবার সকাল দশটার দিকে শহরের সার্কিট হাউজ প্রধান সড়কে হেটে যাচ্ছিলেন। ওই সময় তারেকুর রহমান ওরফে সোইল্যা তারেক (৩০) তাকে গতিরোধ করে জাপটে ধরেন।একই সঙ্গে তার শরীরের বিভিন্ন অংশ হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। বিষয়টি পরবর্তীতে তিনি পুলিশকে জানালে পুলিশ বিকেল চারটার দিকে শহরের ঝাউতলা থেকে অভিযুক্ত তারেককে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, তারেকের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া সে শিশু ধর্ষণ মামলারও আসামী। আর ভুক্তভোগী কক্সবাজারে ইউএন সংস্থায় কর্মরত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।

কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন জানান, সোমবার সকাল ১০টার দিকে ওই মার্কিন নারী এক সহকর্মীকে নিয়ে শহরের সার্কিট হাউজের প্রধান সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় তারেক তাকে শ্লীলতাহানি করেন। পরে ওই নারী বিষয়টি পুলিশে জানালে অভিযুক্তকে আটক করা হয়।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।