প্রবাসীদের জন্য আসছে প্রক্সি ভোটিং পদ্ধতি: ইসি সানাউল্লাহ্

প্রবাসীদের ভোটদানের জন্যে প্রক্সি ভোটিং পদ্ধতির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ্। 
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ইসি সানাউল্লাহ্ বলেন, প্রক্সি ভোটিংয়ের নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

নির্বাচন কমিশনার কার্যালয়ে বৈঠক শেষে ইসি জানায়, একটি অ্যাপ তৈরি করা হবে। সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপের মধ্যেই প্রবাসীরা তাদের নমিনি ঠিক করে দেবেন এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।

গণপ্রতিনিধিত্ব আদেশে পোস্টাল ব্যালটে ভোট দেয়ার বিধান রয়েছে। এর সাথে অনলাইন ও প্রক্সি ভোটিং যুক্ত করতে চায় কমিশন। আগামী জাতীয় সংসদ নির্বাচনেই প্রক্সি ভোটিং চালুর লক্ষ্য কমিশনের।

খবরওয়ালা/ এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।