প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে কোচিং-প্রাইভেট নিষিদ্ধ

সরকারি ও বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো ও কোচিং করানোয় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অফিস আদেশে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মো. রাইহুল করিম স্বাক্ষরিত ওই আদেশ মঙ্গলবার (১১ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ছুটির পর এবং বন্ধের দিন শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো, কোচিংসহ নানা কার্যক্রমে ব্যবহার করা হয়- যা অনভিপ্রেত। কোনোক্রমেই বিদ্যালয়ের কক্ষে প্রাইভেট পড়ানো বা কোচিংসহ অন্য কাজে ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে স্ব-স্ব দায়িত্বপ্রাপ্তরা দায়ী থাকবেন।

এতে আরো বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তা আবশ্যিকভাবে প্রতিপালনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।