‘স্বামীর লাশের গন্ধে আমার কিছু হবে না, তাকে দেখতে দেন’

7 fay 4 2 24 ‘স্বামীর লাশের গন্ধে আমার কিছু হবে না, তাকে দেখতে দেন’
নিজ সংবাদ ॥ সকাল থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গের সামনে বসে আছেন মিমি খাতুন। কখন তাঁর স্বামী মিলন হোসেনের লাশ আনা হবে, সেই অপেক্ষা করছেন তিনি। তাঁর পাশে বসে আছেন স্বামীর বোন সেলিনা খাতুন। দুজনই বিলাপ করছেন আর জানতে চাইছিলেন কখন মিলনের লাশ আসবে। কুষ্টিয়া সদর উপজেলায় পদ্মা নদীর চর থেকে মিলন হোসেনের লাশের ৯ টুকরা চারটি স্থান থেকে উদ্ধার করা হয়। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত পদ্মার চরে অভিযান চালিয়ে এসব টুকরা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, চাঁদার দাবিতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সহসভাপতি এস কে সজিবের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ সজিবসহ পাঁচজনকে আটক করেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে একটি ভ্যান হাসপাতালের ফটক দিয়ে ভেতরে ঢুকে। এক নারী বলতে থাকেন, ওই যে লাশ আসছে। বসে থাকা মিমি ও সেলিনা দৌড়ে সেদিকে যান। এরপর ভ্যানের পেছন পেছন ছুটেন। একপর্যায়ে ভ্যানের কাছে পৌঁছে চিৎকার করে কাঁদতে থাকেন তাঁরা। নিহত মিলনের বোন সেলিনা খাতুন একপর্যায়ে অচেতন হয়ে মাটিতে পড়ে যান। একটু পর জেগে বলতে থাকেন, ‘আমার ভাই কই?’ স্ত্রী মিমি খাতুন ‘আমি এখন কী নিয়ে বাঁচব? কার কাছে থাকব?’ বলে আহাজারি করছিলেন। মর্গের ভেতরে লাশ নেওয়ার সময় ঢুকতে চান মিমি। তখন একজন তাঁকে বলতে থাকেন, লাশের গন্ধ হচ্ছে, যেতে পারবেন না। কাঁদতে কাঁদতে মিমি খাতুন বলতে থাকেন, ‘গন্ধে আমার কিছু হবে না। স্বামীর লাশটা দেখতে দেন।’ মিমিকে সেখান থেকে নিয়ে সান্তনা দিতে থাকেন বাবা মহিবুল ইসলাম। মহিবুল বলেন, গত রোজার ঈদের কয়েক দিন পর মেয়েকে বিয়ে দিয়েছিলেন। বছরও ঘুরল না। জামাতাকে হারালেন। এই হত্যাকাণ্ডের বিচার চান তিনি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।