খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
রাজশাহীর চারঘাট স্কুলের নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ মামলার আসামি জামাদুর ইসলাম (৩৮) নামে এক যুবকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৩ মার্চ) র্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত জামাদুর ইসলাম (৩৮) চারঘাট উপজেলার সাদিপুর গ্রামের বাসিন্দা। বুধবার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার সিন্দুর কুসুন্দি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ জানায়, স্কুলে যাওয়া-আসার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করতেন তোজাম্মেল হোসেন উজ্জ্বল ওরফে শ্রাবণ (২৭) নামের এক যুবক। ২২ জানুয়ারি জামাদুরের সহযোগিতায় ওই ছাত্রীকে চারঘাটের স্কুলের সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণ করেন শ্রাবণ।
পরে বিষয়টি জানতে পেরে দুজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা। মামলার পর থেকেই জামাদুর পলাতক ছিল। তাঁকে গ্রেপ্তার করে চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে।
খবরওয়ালা/এসআর