সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান হলেন কাজী জিনাত

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিভাগের বিচারপতি কাজী জিনাত হক। সোমবার (১৭ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাকে মনোনয়ন দিয়েছেন।

হাইকোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান পদে হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী জিনাত হককে মনোনয়ন প্রদান করেছেন।

একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কাজী এবাদুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. শরীফা খাতুনের কনিষ্ঠ কন্যা বিচারপতি কাজী জিনাত হক।

তিনি দুই মেয়াদে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৯ সালের ২০ অক্টোবর কাজী জিনাত হক হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।