ঘুষ নেওয়ার সময় হাতেনাতে অডিটর-হিসাবরক্ষণ কর্মকর্তা আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ফাঁদ মামলা পরিচালনা করে হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটরকে হাতেনাতে আটক করেছে।

সোমবার (১৭ মার্চ) ঠাকুরগাঁও কার্যালয়ে দুদকের একটি বিশেষ টিম তাদের আটক করে।

আটক হওয়া কর্মকর্তারা হলেন অডিটর মো. হান্নান ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, আব্দুল হামিদ নামে অবসরপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী গেদুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ছিলেন। তিনি অবসরকালীন সুবিধা প্রাপ্তির জন্য ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট কার্যালয়ের অডিটর মো. হান্নান ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান তার ফাইল প্রক্রিয়াকরণের জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন, যা পরে ২২ হাজার টাকায় সমঝোতা হয়।

পরে বিষয়টি দুদকের ঠাকুরগাঁও কার্যালয়ে জানালে, কমিশন ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটকের জন্য একটি ফাঁদ মামলা পরিচালনার সিদ্ধান্ত নেয়। এরপরই আজ ২২ হাজারের মধ্যে ৫ হাজার টাকা ঘুষ দেওয়ার সময় অডিটর হান্নানকে আটক করে। একইসঙ্গে এই কর্মকাণ্ডের মূল হোতা হিসেবে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামানকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।