চার আবাসিক হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত: জাবি

জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা চারটি আবাসিক হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৭ মার্চ) দিনব্যাপী বিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে রাত ৩টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

হলগুলোর নাম নতুন করে নির্ধারণ করার জন্য জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।