ফের ঈদে জুটি বেধেছেন অপূর্ব-নীহা

জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় ঈদে ফের জুটি বেধেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা।‘মন দুয়ারী’র পর নতুন নাটক ‘মেঘবালিকায়’এক সঙ্গে দেখা যাবে তাদের। 

পারিবারিক মূল্যবোধ এবং প্রেম বিষয়ক গল্পের এই নাটকে দেখা যাবে আবিদ (অপূর্ব) নায়লার (নীহা) থেকে অনেক সিনিয়র

এ নিয়ে জাকারিয়া সৌখিন বলেন, ‘এবারের গল্পটি মূলত প্রেমের। ছটফটানি টাইপের প্রেম। কিছুটা অস্থির, কিছুটা ইমোশনাল আর কিছুটা যন্ত্রণার।

আমাদের চারপাশে এমন সম্পর্ক অনেক আছে। তাই গল্পটি বাস্তবতার সাথে অনেক মিল রয়েছে।’

 অপূর্ব-নীহার দ্বিতীয়বার জুটি প্রসঙ্গে নির্মাতা বলেন, “আমরা আসলে ৩টি নাটক করতে চেয়েছিলাম। কিন্তু করতে পেরেছি ২টা। আরেকটা আপাতত হচ্ছে না। তবে একটু বলতে পারি, ‘মেঘবালিকা’ নাটকটি ‘মন-দুয়ারী’র মতোই জমজমাট হবে।”

অপূর্ব বলেন, ‘এটা সুন্দর একটি নাটক। সৌখিন বরাবরের মতোই খুব যত্ম নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আর নীহা ভালো অভিনয় করেছে। এখন ওর যে টাইপের ক্যারেক্টারে অভিনয় করা দরকার, এ নাটকে ঠিক সেই টাইপের ক্যারেকটার পেয়েছে। সব মিলিয়ে দারুণ একটি নাটক। ঈদের আয়োজনে এমন নাটকই দেখতে চায় দর্শক। আমার বিশ্বাস, সবাই এক বসাতে নাটকটি তৃপ্তি নিয়ে দেখবে।’ 

নাজনীন নীহা বলেন, “আসলে আমি ক্যারিয়ারের শুরুর দিকে আছি। এ সময়ে অপূর্ব ভাইয়ের সাথে পর পর দুটি নাটকে অভিনয় করতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ‘মেঘবালিকা’ নাটক নিয়ে আমি খুবই এক্সাইটেড। আমার বিশ্বাস, ‘মন-দুয়ারী’র মতো ‘মেঘবালিকা’ও দর্শকের মন জয় করে নেবে।”

 

 

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।