ক্যাম্পে হামজাকে বরণ করে নিলেন জামালরা

গতকাল রাতে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা চৌধুরী।বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ক্যাম্পে থাকা ফুটবলাররা বরণ করে নেন ইংলিশ প্রবাসী এ ফুটবলারকে। মূলত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে যোগদান হামজার।

হামজাসহ জাতীয় দলে এখন চার প্রবাসী। আগে থেকেই ছিলেন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ডের তারিক রায়হান কাজী ও কানাডা প্রবাসী সৈয়দ শাহ কাজেম। ইতালিয়ান প্রবাসী ফাহামিদুল ইসলামকে ভারত ম্যাচের পরিকল্পনায় কোচ ক্যাবরেরা না রাখায় সৌদি আরব থেকে ইতালি চলে যান তিনি।

খবরওয়ালা/এফএস

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।