খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ই মার্চ ২০২৫, ২:৫৫ এএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আট বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে কামাল সরদার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের মাসুমাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কামাল সরদার উপজেলার ভুলতা ইউনিয়নের মাসুমাবাদ এলাকার শামসুল সরদারের ছেলে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে খেলা শেষে শিশুটি তার বাড়িতে ফিরছিল। এসময় শিশুটিকে কামাল সরদার নামের এক যুবক ধর্ষণের চেষ্টা চালায়। রাতেই মেয়েটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কামাল সরদারকে গ্রেপ্তার করা হয়। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
খবরওয়ালা/এমইউ
মন্তব্য