খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ই মার্চ ২০২৫, ৯:১ এএম
সিলেটে ইবনে সিনা প্রাইভেট হাসপাতালের ওভারব্রিজের মধ্যে লাগানো ডিজিটাল বিলবোর্ডে রাত ২টার দিকে হঠাৎ ভেসে উঠলো, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’। বুধবার (২০ মার্চ) সিলেট নগরীর সোবহানীঘাটের ইবনে সিনা হাসপাতালের ওপর নির্মিত ওভারব্রিজের ডিজিটাল বিলবোর্ডে এ লেখাটি ভেসে ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুমুল সমালোচনা শুরু হলে কর্তৃপক্ষ ডিজিটাল বিলবোর্ডটি বন্ধ করে দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রাত ২টার দিকে ইবনে সিনার ওভারব্রিজের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা দেখতে পান সেখানের ব্যবসায়ী ও পথচারীরা। বেশ কয়েক মিনিট এই লেখাটি ভেসে উঠলে উৎসুক জনতা ছবি ও ভিডিও ধারণ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানলে বিলবোর্ডটির সঞ্চালন লাইন বন্ধ করে দেয়।
সিলেট ইবনে সিনার কাস্টমার কেয়ার ব্যবস্থাপক খন্দকার ইকবাল বলেন, কীভাবে এটা হয়েছে, তা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নেওয়া হবে।
খবরওয়ালা/ এমএজেড
মন্তব্য