বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলো সাকিব

রাজনৈতিক সংকটের পাশাপাশি ক্যারিয়ারের শেষ দিকে এসে বোলিং নিষেধাজ্ঞায় পড়েন বাংলাদেশ ক্রিকেটের লিজেন্ড সাকিব আল হাসান। তিনি বেশ কিছু দিন ধরে বোলিং নিষেধাজ্ঞায় ছিলেন। তবে অবশেষে সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলো বাংলাদেশের ক্রিকেটের এই পোস্টার বয় । ফলে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ে তার আর কোনো বাঁধা রইলো না।

সাকিবের এক বন্ধুর সূত্রের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে মাঝ রাতে। এরপর সাকিব নিজেও স্থানীয় একটি পত্রিকায় বিষয়টি নিশ্চিত করেন। সময় নিয়ে নিজের বোলিং অ্যাকশন ঠিক করার পর ইংল্যান্ডে তৃতীয়বারের মতো পরীক্ষায় অংশ নেন তিনি, আর সেখানেই মেলে স্বস্তির খবর। বুধবার গভীর রাতে সাকিব মুঠোফোন বার্তায় দেশের একটি গণমাধ্যমকে জানান, সব ফরম্যাটে বোলিংয়ের অনুমতি পেয়েছেন তিনি।

২০২৪ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতা কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলতে গিয়ে সমারসেটের বিপক্ষে এক ম্যাচে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। নিরপেক্ষ মূল্যায়নের পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে, ফলে তিনি বোলিং থেকে নিষিদ্ধ হন।

এরপর নিয়ম অনুযায়ী অ্যাকশন সংশোধনের চেষ্টা চালান সাকিব। প্রথমে ইংল্যান্ডে ও পরে ভারতের চেন্নাইয়ে পরীক্ষায় অংশ নেন, তবে দুইবারই ব্যর্থ হন। যার ফলে তিনি ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দলে জায়গা পাননি এবং ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনাও পিছিয়ে যায়।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।