ইসরাইলের বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হামলায় কেউ নিহত না হলেও আহত হয়েছেন ১৪ জন।  বৃহস্পতিবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, দখলকৃত জাফা অঞ্চলে অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দর ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দ্বারা লক্ষ্যবস্তু করা হয়েছে।

তিনি বলেন, ইয়েমেনি বাহিনী একটি মার্কিন বিমানবাহী রণতরি এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজের ওপরও সামরিক অভিযান চালিয়েছে।

ইয়েমেনি মুখপাত্র জোর দিয়ে বলেন, ‘আমরা লোহিত সাগরে শত্রু যুদ্ধজাহাজগুলোর ওপর হামলা আরও বাড়িয়েছি। যার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোর ওপর আক্রমণ অন্তর্ভুক্ত রয়েছে’।

এই অভিযান ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট, নৌবাহিনী এবং উন্নত ড্রোন প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়েছে বলে উল্লেখ করেছেন ইয়াহিয়া সার। তিনি জানান, একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে।

‘আল্লাহর রহমতে, এই অভিযান তার লক্ষ্য অর্জনে সফল হয়েছে,’ যোগ করেন তিনি। সূত্র: ইরনা ও মেহের নিউজ

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।