আ. লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আগামীকাল থেকে সারাদেশে গণস্বাক্ষর ও বিক্ষোভ কর্মসূচি

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আগামীকাল থেকে সারাদেশে গণস্বাক্ষর ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ।

শুক্রবার (২১ মার্চ) বিকেল ৩ টায় প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ এবং গণহত্যার বিচার ও ফ্যাসিস্ট আওয়ামীলীগ নিষিদ্ধে বিক্ষোভ মিছিল থেকে এ ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসিত করে রাজনীতিতে ফেরাতে ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক দলগুলোকে চাপ দেওয়ার মতো চাঞ্চল্যকর তথ্য জানিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ’র দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে আজ এ কর্মসূচীর ডাক দেন তারা।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।