গাজা পুনর্গঠনের সময় পাঁচ লাখ ফিলিস্তিনিকে আশ্রয় দেবে মিসর

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে চলা যুদ্ধ বিরতি চুক্তির মাঝেই গত সোমবার গাজা উপত্যকায় আবারও বর্বর হামলা চালিয়েছে দখলদার ইজরায়েল বাহিনী। এই দিকে আরব বিশ্বের নেতারা গাজা পুনর্গঠন করতে কাজ করছেন বলে দাবি বিভিন্ন গণমাধ্যমের।

গাজা পুনর্গঠনের সময় অবরুদ্ধ গাজা উপত্যকার পাঁচ লাখ ফিলিস্তিনিকে অস্থায়ীভিত্তিতে সিনাইয়ে আশ্রয় দিতে রাজি মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল সিসি। লেবাননের সংবাদমাধ্যম আল-আকবারের বরাতে শুক্রবার (২১ মার্চ) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

মিসরের প্রেসিডেন্ট তাদের জানিয়েছেন, যখন গাজা পুনর্গঠনের কাজ চলবে, তখন অস্থায়ীভিত্তিতে পাঁচ লাখ ফিলিস্তিনিকে সিনাইয়ে আশ্রয় দিতে পারবেন তিনি।

আল-আকবরের প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও সৌদি আরবে আরব নেতাদের মধ্যে বিগত সপ্তাহগুলোতে যেসব বৈঠক হয়েছে সেখানে তাদের এ ব্যাপারে জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট। তবে মিসর বা আরব বিশ্বের কোনো দেশ এ ব্যাপারে মন্তব্য করেনি।

গত মাসে আরব নেতারা একটি সম্মেলন করেন। সেখানে গাজাকে তিন ধাপে পুনর্গঠনের পরিকল্পনা করা হয়। যেটি বাস্তবায়ন করতে ৫০ বিলিয়ন ডলারের বেশি খরচ পড়বে। এই পরিকল্পনার অংশ হিসেবে গাজায় প্রায় ৫ লাখ বাড়ি তৈরি করা হবে। এছাড়া সেখানে একটি বিমানবন্দরও বানানা হবে।

তবে এমন পরিকল্পনার মধ্যেই গাজার আবারও ভয়াবহ হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েল। গত সোমবার রাতে বর্বর বোমাবর্ষণ করে একরাতেই চারশর বেশি মানুষকে হত্যা করে তারা। এই হত্যাযজ্ঞ এখনো অব্যাহত আছে। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ আজ হুমকি দিয়েছেন, হামাস যদি তাদের জিম্মিদের মুক্তি না দেয় তাহলে গাজায় ইসরায়েলের স্থায়ী নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।