মাত্র ৩৫ বলে উইন্ডিজকে হারালো অস্ট্রেলিয়া, রেকর্ডবুকে তোলপাড়

ক্রীড়া ডেস্ক ॥ তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ম্যাচটিতে ক্যারিবীয়দের রান তাড়া করতে নেমে ২৫৯ বল ও আট উইকেটে জিতেছে অজিরা। এই জয়ে ৩-০ ব্যবধানে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা। মঙ্গলবার ক্যানবেরায় টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৪.১ ওভারে ৮৬ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ৬.৫ ওভারেই লক্ষ্য তাড়া করেছে অস্ট্রেলিয়া। নিজেদের ওয়ানডে ইতিহাসে এর আগে কখনো এত বল আগে জয় পায়নি তারা। আগের রেকর্ডটি ছিল ২৫৩ বলের, সাউদাম্পটনে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ক্যারিবীয়দের বিপক্ষে এই জয়ের পরেও বল হাতে রেখে পাওয়া জয়ের নিরিখে সেরা পাঁচে জায়গা পায়নি অস্ট্রেলিয়া। সব মিলিয়ে বলের বিচারে এটি সপ্তম বড় জয়। যেখানে সর্বোচ্চ জয়ের রেকর্ড ইংল্যান্ডের।

47 fay 7 2 24 মাত্র ৩৫ বলে উইন্ডিজকে হারালো অস্ট্রেলিয়া, রেকর্ডবুকে তোলপাড়

১৯৭৯ সালে ম্যানচেস্টারে ২৭৭ বল হারে রেখে কানাডাকে হারিয়েছিল ইংলিশরা। নিজেদের ১০০০তম ওয়ানডে খেলতে নামা অস্ট্রেলিয়া আগেই সিরিজ জয় নিশ্চিত করে মঙ্গলবার ক্যানবেরায় সফরকারীদের ব্যাটিংয়ে পাঠিয়ে চেপে ধরে। পেসার জেভিয়ার বার্টলেটের ৪ উইকেটের সঙ্গে ল্যান্স মরিস ও অ্যাডম জাম্পার ২টি করে উইকেটে মাত্র ৮৬ রানে অলআউট হয় উইন্ডিজ। ওপেনার অ্যালিক অ্যাথানেজ ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন রস্টন চেইস। জবাবে জেইক ফ্রেজার-ম্যাগার্কের ব্যাটিং তান্ডবে জয়ের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অজিদের। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ওপেনার ফ্রেজার-ম্যাগার্ক ১৮ বলে ৪১ রান করে আউট হন। ঝড় তোলেন জশ ইংলিশও। ১৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন ইংলিশ। ২ উইকেট হারালেও বলের হিসেবে নিজদের ইতিহাসে বড় জয়টি পেয়ে যায় অস্ট্রেলিয়া।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।