অবস্থা সংকটাপন্ন, লাইফ সাপোর্টে তামিম ইকবাল

তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন। আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে তাকে। ডাক্তাররাও তার বিষয়ে কোনো কিছু আপাতত বলতে পারছেন না। বলছেন শুধু, ‘আল্লাহ ভরসা।’

সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের খেলা চলাকালেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাক করেছেন তিনি। হেলিকপ্টারে এভারকেয়ার হাসপাতালে আনার চেষ্টা করেও পারা যায়নি। ফলে দ্রুত স্থানীয় কেপিজে হাসপাতালে নেওয়া হয় তামিমকে। তার সঙ্গে এখনও হাসপাতালে রয়েছেন বড় ভাই নাফিস ইকবাল ও মোহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু।

টিটুর জানিয়েছেন, ‘তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। ডাক্তাররা কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। তারা শুধু বলছেন, আল্লাহ ভরসা। আল্লাহ যদি ফিরিয়ে দেন, তাহলে হয়তো ফিরবেন।’

ঢাকা প্রিমিয়ার লিগে আজ মাঠে গড়ানোর কথা অষ্টম রাউন্ডের খেলা। বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি মোহামডোন ও শাইনপুকুর। টস করতে নামলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। টস করে ড্রেসিং রুমে ফিরেই বললেন, আমার অস্বস্তি লাগছে। এরপর মুহূর্তের মধ্যেই অবস্থা খারাপ হতে থাকে।

তামিমের অবস্থা দেখে সবাই ধরে নিয়েছে, হয়ত হার্ট অ্যাটাক করেছেন তিনি। দ্রুত হেলিকপ্টার আনা হয় এভারকেয়ার হসপিটালে আনার লক্ষ্যে। সব ঠিকঠাক করে হেলিকপ্টারে ওঠার আগ মুহূর্তে আবারও লুটিয়ে পড়েন তিনি।

অবস্থা যা, তাতে তাকে ওই মুহূর্তে হেলিকপ্টারে তোলা নিরাপদ ছিল না দেখে দ্রুত সাভারের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। তামিমের সঙ্গে থাকা মোহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু গণমাধ্যমকে বলেন, তামিমের অবস্থা খুবই ক্রিটিক্যাল। সম্ভবত হার্ট অ্যাটাক করেছে। স্থানীয় কেপিজে হাসপাতালে আনা হয়েছে। সবার দোয়া চাই।’

মোহামেডান এবং বিসিবির শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম বলেন, ‘তামিমের অবস্থা খুবই সংকটাপন্ন। তার বুকে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার আনা হয় এবং তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। হেলিকপ্টারে তোলার আগ মুহূর্তে আবারও কলাপ্স করে। এ কারণে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।’

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।