সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের

আইএফআইসি ব্যাংকের প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

এদিন মামলাটিতে সাকিবকে গ্রেপ্তারে পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। আসামি পলাতক থাকায় বাদীপক্ষ তার সম্পদ ক্রোক করার আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত ১৯ জানুয়ারি তাকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করেন একই আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া এ তথ্য জানিয়েছেন।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।