দেশে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব: স্বরাষ্ট্র সচিব

দেশে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সোমবার (২৪ মার্চ) সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আজ অনেকেই বলছে, হয়ত অফ টপিক হতে পারে, পুলিশ বা আইন-শৃঙ্খলা বাহিনী সেই জায়গা থেকে বাংলাদেশকে নিরাপত্তা দিতে পারছে না। ইমার্জেন্সির (জরুরি অবস্থা) কথাও কেউ কেউ বলছে, সেনাবাহিনী আসলে পুরোটা দেখবে, এই রকম কোনো সম্ভাবনা বা আলোচনা আছে কিনা-এক সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘এই সম্পর্কে আমার কোনো কমেন্ট (মন্তব্য) নেই। এগুলো মেয়ার (নিছক) গসিপ। আলাপ-আলোচনা হচ্ছে। দুই একজন বলছে। এই সম্পর্কে আমার কোনো কমেন্টস নেই।’

নাসিমুল গনি বলেন, সারা দেশে আইন-শৃঙ্খলা স্থিতিশীল রয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজধানীর সর্বত্র পুলিশের চলমান তৎপরতা তদারকি করা হচ্ছে। আসন্ন ঈদের ছুটির সময়ও দেশের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না বলেও জানান তিনি।

এর আগে, রবিবার (২৩ মার্চ) রাতে জরুরি অবস্থা জারি হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থকদের নানা ধরনের তথ্য প্রচার করতে দেখা যায়। একই সঙ্গে কেউ কেউ দাবি করেন যে শিগগিরই বাংলাদেশে ফেরত আসছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।